প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক ইরিত্রীয় অভিবাসীকে ‘ভুলবশত’ বেদম পেটানোর দায়ে চার ইসরায়েলির বিরুদ্ধে গত মঙ্গলবার অভিযোগ গঠন করা হয়েছে। ইসরায়েলি এক সৈন্যের হত্যায় জড়িত সন্দেহে হাবতম জারহুম নামে ওই ইরিত্রীয় শ্রমিককে ভুলবশত শনাক্ত করে প্রথমে গুলি ছোড়েন নিরাপত্তারক্ষীরা। পরে তাকে পেটান পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ইসরায়েলি। ইসরায়েলের বীরসেবা শহরের বাসস্টেশনে গত অক্টোবরের ওই নির্মম ঘটনায় অবশেষে গঠন হলো অভিযোগ। এদের মধ্যে একজন জেল কর্মকর্তা এবং এক সৈন্য। এএফপি