৪ জনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে বন্দুকধারী এক ব্যক্তির হামলায় দুজন পুলিশ সদস্যসহ চারজন প্রাণ হারিয়েছেন। গতকাল মঙ্গলবার হুবেইয়ের সুনিং এলাকায় এ ঘটনা ঘটে। হামলাকারীর নাম লিউ শুয়াংগুরি (৫৫)। তিনি একটি দোনলা বন্দুকের গুলিতে প্রথমে দুই গ্রামবাসীকে হত্যা করেন। পুলিশ শুয়াংগুরিকে গ্রেপ্তার করতে গেলে তিনি দুজন পুলিশকে হত্যা করেন। পুলিশের গুলিতেই শুয়াংগারি মারা যান।
এএফপি