৪০ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাকে এক গণহত্যার ঘটনায় জড়িত থাকার দায়ে ৪০ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ২০১৪ সালের জুন মাসে তিকরিতের স্পাইশার সামরিক ঘাঁটিতে জঙ্গিরা প্রায় ১ হাজার ৭০০ লোককে হত্যা করে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার বাগদাদের একটি আদালত এ রায় দেন। ইরাকের বিচার বিভাগের মুখপাত্র আবদেল সাত্তার বৈরাকদার এ কথা জানিয়েছেন। তিনি জানান, মামলায় সাতজনকে খালাস দেওয়া হয়। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি। অনেক আসামির দাবি, ঘটনার সময় তাঁরা তিকরিতেই ছিলেন না। অনেককে আইনজীবী নিয়োগের সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
বিবিসি