প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসরের ৪১ জন বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন দেশটির শৃঙ্খলাবিষয়ক একটি আদালত। আদালত তাঁর সিদ্ধান্তের কারণ তাৎক্ষণিকভাবে জানাননি। তবে বিচার বিভাগীয় সূত্রের ভাষ্যমতে, ৩১ জনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন মুসলিম ব্রাদারহুডের সাবেক নেতা ও সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করার ঘটনার নিন্দা জানিয়ে একটি বিবৃতিতে সই করার কারণে। বাকি ১০ জনকে বরখাস্ত করা হয়েছে ‘জাজেজ ফর ইজিপ্ট’ গ্রুপে যোগ দেওয়ার কারণে। গ্রুপটি আগে থেকেই ব্রাদারহুডকে সমর্থন করে আসছে। মুরসি ২০১৩ সালের জুলাই মাসে ক্ষমতাচ্যুত হন।
রয়টার্স