৪৫ হাজার মানুষ ঘরছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্দোনেশিয়ার গত বুধবারের ভয়াবহ ভূমিকম্পের পর হাজার হাজার মানুষ ঘরছাড়া হতে বাধ্য হয়েছে। ধ্বংসস্তূপের পাশে তাঁবুতে দিন কাটাচ্ছে বহু মানুষ। সুমাত্রা দ্বীপের আচেহ প্রদেশে আঘাত হানা এ ভূমিকম্পে অন্তত ১০০ জন নিহত হয়েছে।
জাতীয় দুর্যোগ সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগরোহো বলেন, তাঁরা শনিবার সকাল পর্যন্ত আচেহ প্রদেশের বেশ কয়েকটি দুর্গত এলাকা থেকে ৪৫ হাজার ৩০০ জনকে উদ্ধার করেছেন। নতুন তথ্য অনুযায়ী বাস্তুচ্যুত মানুষের সংখ্যা গত শুক্রবারের দ্বিগুণ হয়েছে।