৪৬ শিশুসেনার মুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের সেনাবাহিনী ৪৬ জন শিশুসেনাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গতকাল রোববার এ খবর জানিয়েছে। ২০১২ সালে জাতিসংঘের সঙ্গে একটি চুক্তির পরিপ্রেক্ষিতে মিয়ানমার তার সেনাবাহিনীতে শিশুদের নিয়োগ বন্ধ করতে অঙ্গীকারবদ্ধ। তবে এ ব্যাপারে অগ্রগতি খুবই সামান্য। দেশটির বিশাল সেনাবাহিনীতে বর্তমানে ঠিক কত সংখ্যক শিশুসেনা কাজ করছে, তা স্পষ্ট নয়। গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকা লিখেছে, ইয়াঙ্গুনে গত শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে ৪৬ শিশুসেনাকে তাদের পরিবারের সদস্যদের কাছে তুলে দেওয়া হয়। সামরিক বাহিনী এ পর্যন্ত ১২ দফায় ৭৪৪ জন শিশুসেনাকে অব্যাহতি দিয়েছে।
এএফপি