প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমালয়ে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ হওয়ার দেড় মাসেরও বেশি সময় পর জীবিত উদ্ধার হয়েছেন তাইওয়ানি এক পর্বতারোহী। ৪৭ দিন আগে ২১ বছর বয়সী লিয়াং শেং য়ু ও তাঁর বান্ধবী ১৯ বছর বয়সী লিউ চেন চুন ট্রেকিং করতে গিয়ে হারিয়ে যান। উঁচু পাহাড়ি এলাকায় অভিযানে দক্ষ উদ্ধারকারীদের একটি দল নেপালের ধাদিং জেলার টিপলিং গ্রামের কাছে একটি গিরিখাত থেকে গত বুধবার লিয়াংকে উদ্ধার করে। তাঁর বান্ধবীর মৃতদেহ কাছেই পড়ে ছিল। জায়গাটি ভূপৃষ্ঠ থেকে সাড়ে আট হাজার ফুট উঁচুতে। জরুরি ভিত্তিতে লিয়াংকে কাঠমাণ্ডুর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল। লিয়াং বলেছেন, তাঁর বান্ধবী তিন দিন আগে মারা গেছেন। ভারী তুষারপাতের মধ্যে তারা ট্রেকিং করতে বের হয়েছিলেন।
বিবিসি