প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চীনের পূর্বাঞ্চলীয় ঝাংসু প্রদেশের নানজিংয়ের সাপের একটি খামার থেকে ৫০টিরও বেশি কেউটে সাপ পালিয়ে যাওয়ার পর শহরের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ৭ অক্টোবর শহরের লিওয়ে এলাকার একটি বাড়িতে একটি সাপ মারা হয়। এর দুদিন পর গত সোমবার স্থানীয় সরকার থেকে এক বিবৃতিতে জনসাধারণকে সাবধান করা হয়, চুনি নামের একটি খামার থেকে ২০০টিরও বেশি কেউটে পালিয়ে গেছে। পরে এগুলোর মধ্যে ১৫০টিকে হয় ধরা হয়, নাহয় মেরে ফেলা হয়। কিন্তু ৫০টিরও বেশি সাপের খোঁজ পাওয়া যায়নি। খামারটির পাঁচ কিলোমিটার দূর পর্যন্ত সেগুলোর খোঁজে সন্ধান চলছে। বাসিন্দাদের সাবধানে চলাচল করতে বলা হচ্ছে।
বিবিসি