প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভূমিকম্প-বিধ্বস্ত নেপালের পুনর্গঠনের জন্য ৫০ কোটি ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, ‘নেপালের পুনর্গঠনে আমরা দেশটির সরকার ও এর আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করছি।’ গত এপ্রিল ও মে মাসে দুটি ভূমিকম্পে নেপালে ৮ হাজার ৮০০ জনেরও বেশি লোক নিহত হয়। বিধ্বস্ত হয় প্রায় পাঁচ লাখ বাড়িঘর।
এএফপি