৫৪ বছরে প্রথম এমনটা হলো...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার তুষারপাত হয়েছে। ৫৪ বছরের মধ্যে এবার প্রথম নভেম্বর মাসে এমনটা হয়। তুষারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি: এএফপি
জাপানের রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় বৃহস্পতিবার তুষারপাত হয়েছে। ৫৪ বছরের মধ্যে এবার প্রথম নভেম্বর মাসে এমনটা হয়। তুষারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন এক নারী। ছবি: এএফপি

নভেম্বরের এই শেষ সময়ে আজ বৃহস্পতিবার অনেকটা হুট করেই ঘটনাটা ঘটল। স্থানীয় সময় সকাল সোয়া ছয়টার দিকে তুষারে ঢেকে গেল জাপানের রাজধানী টোকিও এবং আশপাশের এলাকা। ৫৪ বছরের মধ্যে এই প্রথম নভেম্বরে তুষারের দেখা পেলেন জাপানিরা।

জাপানে সাধারণত ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুর দিকে তুষারপাত হয়। তবে ৫৪ বছরের মধ্যে এবার প্রথম নভেম্বর মাসে তুষারপাত হয়েছে। ছবি: এএফপি
জাপানে সাধারণত ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুর দিকে তুষারপাত হয়। তবে ৫৪ বছরের মধ্যে এবার প্রথম নভেম্বর মাসে তুষারপাত হয়েছে। ছবি: এএফপি

টোকিওতে তুষারপাত নতুন কোনো ঘটনা নয়। তবে এমনটা সাধারণত ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির শুরুর দিকে হয়ে থাকে। নির্ধারিত সময়ে চেয়ে প্রায় ৪০ দিন আগে তুষারপাত দেখে জাপানিরা যেমন আনন্দিত, তেমনি ভোগান্তিও পোহাতে হয়েছে।

এখনো শেষ হয়নি ঝরা পাতার দিন। এর মধ্যেই তুষারপাত হলো জাপানে। তুষারের মধ্যে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: এএফপি
এখনো শেষ হয়নি ঝরা পাতার দিন। এর মধ্যেই তুষারপাত হলো জাপানে। তুষারের মধ্যে ছাতা মাথায় হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। ছবি: এএফপি

জাপান টুডের খবরে জানানো হয়, সকালে রাজধানী টোকিও ও আশপাশের এলাকায় তাপমাত্রা শূন্যে নেমে আসে। তুষারপাতের কারণে যান চলাচল বিঘ্নিত হয়। হঠাৎ করে বেড়ে যায় বিদ্যুতের চাহিদা।

জাপানের পূর্বাঞ্চলীয় রেল কর্তৃপক্ষ জানায়, ভারী তুষারপাতের কারণে দুটি পথে ট্রেন চলাচল বাতিল করা হয়েছে। আর দুটি পথে ট্রেনের সময়সূচি বিলম্বিত হয়েছে।

তুষারপাতের কারণে জাপানের কোথাও কোথাও ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে; আবার কোথাও কোথাও বিলম্বিত হয়েছে। ছবি: এএফপি
তুষারপাতের কারণে জাপানের কোথাও কোথাও ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে; আবার কোথাও কোথাও বিলম্বিত হয়েছে। ছবি: এএফপি

টোকিও ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানায়, ঘরদোর উষ্ণ রাখার প্রয়োজনীয়তা বেড়ে যাওয়ায় সকাল ১০টার দিকে হঠাৎ করে বিদ্যুতের চাহিদাও বেড়ে যায়।

তুষারপাতের কারণে যান চলাচল ব্যবস্থা বিঘ্নিত হতে পারে বলে দেশটির আবহাওয়া অফিসের বরাত দিয়ে জানিয়েছে জাপান টাইমস।

জাপানের ট্রেনের ভেতরে বসে তুষারপাত দেখছে ছোট্ট শিশুটি। ছবি: এএফপি
জাপানের ট্রেনের ভেতরে বসে তুষারপাত দেখছে ছোট্ট শিশুটি। ছবি: এএফপি