৬ মাসে ১২ ভাগ এলাকা হারিয়েছে আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গত ছয় মাসে ইরাক ও সিরিয়ায় তাদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর ১২ শতাংশের ওপর থেকে নিয়ন্ত্রণ হারিয়েছে।

যুক্তরাজ্যভিত্তিক প্রতিরক্ষাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান আইএইচএস এ তথ্য জানিয়ে বলেছে, এ বছরের প্রথম ছয় মাসে আইএস বিভিন্ন জায়গা থেকে পিছু হটে ওই নিয়ন্ত্রণ খোয়ায়।

গবেষণা প্রতিষ্ঠান আইএইচএসের হিসাবে, দুই বছর আগে আইএস যতটুকু এলাকাজুড়ে ‘খেলাফত’ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেছিল, তার আকার ২২ হাজার বর্গকিলোমিটারের বেশি কমে গেছে। এলাকা হারিয়ে গোষ্ঠীটি এখন মধ্যপ্রাচ্য ও ইউরোপে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে হামলা পরিচালনা করছে। এমন হামলা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহে ইরাকের রাজধানী বাগদাদে আত্মঘাতী বোমা হামলায় ৩০০ জনের মতো নিহত হয়। আইএসের হাত থেকে সরকারি বাহিনী ফালুজা শহর পুরোপুরি নিয়ন্ত্রণে নেওয়ার ঘোষণার পরই রাজধানীতে বড় ধরনের হামলাটি চালানো হয়।