৬০ বছর পর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনের বাসিন্দারা ৬০ বছর পর গতকাল শনিবার পৌর নির্বাচনে ভোট দিয়েছেন। ইয়াঙ্গুন নগর উন্নয়ন কমিটি নির্বাচনে অনেকেই জীবনে এই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন। ক্রমবর্ধমান ভাড়া বৃদ্ধি, যান চলাচলব্যবস্থা, দূষণ ও পয়োনিষ্কাশনের দুর্বল ব্যবস্থাপনার কারণে বাসিন্দাদের মধ্যে অসন্তোষ রয়েছে। শহরতলির বাসিন্দা খিন মং তুন (৫০) বলেন, ৬০ বছরের মধ্যে এটাই প্রথম নির্বাচন। কাজেই খুব বেশি প্রত্যাশা করা কঠিন। এএফপি