৬০০ অভিবাসীকে গ্রিসে ফেরত মেসিডোনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিস থেকে যাওয়া প্রায় ৬০০ অভিবাসীকে সে দেশে ফেরত পাঠাল মেসিডোনিয়ার সরকার। দেশটির এক পুলিশ কর্মকর্তা গতকাল মঙ্গলবার বলেন, সোমবার সীমান্ত অতিক্রম করা প্রায় ৬০০ অভিবাসীকে গ্রিসে ফেরত পাঠানো হয়েছে।
মেসিডোনিয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ফেরত পাঠানো অভিবাসীদের অধিকাংশকেই সোমবার দিনে ও রাতের বেলায় ট্রাকে করে পাঠানো হয়।
এর আগে শত শত অভিবাসী একটি গ্রিক বিশ্রাম শিবির থেকে বেরিয়ে মেসিডোনিয়ার দিকে রওনা হয়। একটি সীমান্ত বেষ্টনী এড়ানোর জন্য তারা ঘুরপথে কয়েক ঘণ্টাব্যাপী কাদাপানি ভেঙে ও অগভীর নদী হেঁটে পার হয়ে সে দেশে প্রবেশ করে। এরপরই তাদের আটক করা হয়।
গ্রিসের উপপ্রতিরক্ষামন্ত্রী দিমিতরিত ভিতসাস গতকাল বলেন, গ্রিস থেকে মেসিডোনিয়ায় প্রবেশ করা শরণার্থীদের ফেরত পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত কিংবা অস্বীকার কোনোটিই করতে পারবেন না তিনি। কেননা এ বিষয়ে তিনি অবগত নন।