প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ানমারে শিক্ষানীতির বিরুদ্ধে বিক্ষোভে অংশ নেওয়ায় বুধবার ৬৫ জনকে অভিযুক্ত করেছেন দেশটির একটি আদালত। অভিযুক্তদের মধ্যে ছাত্র এবং গণতান্ত্রিক আন্দোলনের কর্মীরা আছেন। মিয়ানমারের লেতপাদান শহরের আদালত ওই ৬৫ জনের বাইরে অনুপস্থিত আরও পাঁচজনকে অভিযুক্ত করেন। সরকারি কর্মকর্তাদের অবমাননা এবং নির্দেশ দেওয়ার পরও সমাবেশ বন্ধ না করার দায়ে তাদের কারাদণ্ড হতে পারে। সম্প্রতি লেতপাদান শহরে ওই বিক্ষোভ চলার সময় পুলিশ বিক্ষোভকারীদের বেদম মারধর করে। এ ঘটনায় আর্ন্তজাতিক মহলেও প্রতিবাদের ঝড় ওঠে।
এএফপি