৭ জনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতের এক শিয়া মসজিদে গত জুন মাসে আত্মঘাতী বোমা হামলার মামলায় সাতজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই অভিযোগে আরও আট সন্দেহভাজনকে দুই থেকে ১৫ বছর মেয়াদে সাজা দেওয়া হয়েছে। এ ছাড়া ১৪ জনকে আদালত খালাস দেন। গত ২৬ জুন কুয়েত সিটির পূর্বাঞ্চলের ব্যস্ত এলাকায় ইমাম সাদিক মসজিদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। তখন পবিত্র রমজান মাস চলছিল। বোমা হামলায় ২৭ জন নিহত ও ২২০ জন আহত হন। ওই হামলার দায় শিকার করেছিল জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সহযোগী একটি সংগঠন। কুয়েত সরকার বলেছে, ফাদ সুলেইমান আবদুল মোহসেন নামের এক সৌদি নাগরিক ওই বোমা হামলাটি ঘটান।
বিবিসি