প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হংকংয়ে গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্তৃপক্ষের এক বিবৃতিতে গত বুধবার বলা হয়, ওই সাতজনকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। গত ১৫ অক্টোবর গণতন্ত্রকামী বিক্ষোভকারীদের একটি আন্ডারপাস থেকে সরিয়ে দেওয়ার সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। তখন পুলিশের আঘাতে কয়েকজন বিক্ষোভকারী গুরুতর জখম হন। একটি ভিডিওচিত্রে দেখা যায়, সিভিক পার্টির কর্মী কেন সাংকে হাতকড়া পরা অবস্থায় কয়েক মিনিট ধরে পেটানো হয়।
এএফপি