৮০-তে দালাই লামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দালাই লামা
দালাই লামা

তিব্বতের নির্বাসিত ধর্মীয় নেতা দালাই লামা গতকাল রোববার ৮০ বছরে পা দিলেন। তাঁর প্রকৃত জন্মতারিখ আগামী ৬ জুলাই। সেদিন এই নোবেল বিজয়ী থাকবেন যুক্তরাষ্ট্রে। তিব্বতের চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী গতকালই ছিল তাঁর আনুষ্ঠানিক জন্মদিন। খবর এএফপির।
গতকাল জন্মদিনটি দালাই লামা কাটান ধর্মশালায়, প্রার্থনা ও নানা অনুষ্ঠানে অংশ নিয়ে। গতকাল জন্মদিনের অনুষ্ঠানে দালাই লামা তাঁর স্বদেশি, ভারতীয় এবং অন্যান্য দেশের প্রতিনিধিদের জানান, আরও ২০ বছর বাঁচতে চান তিনি। আর কাজ করতে চান দয়া ও ধর্মীয় ঐক্যের উন্নয়নে। ধর্মশালায় দেওয়া ভাষণে দালাই লামা বলেন, ‘আমি আশা করি, আপনারা আমার ৯০তম জন্মদিনে আমার সঙ্গে যোগ দেবেন।’
অনুষ্ঠানে যোগ দিয়ে তিব্বতের প্রবাসী সরকারের সদস্যরা দালাই লামার দীর্ঘ জীবন কামনা করেন। তিব্বতের প্রবাসী সরকারের লোবসাং সাংগে বলেন, ‘আপনি আশা ও ভরসার প্রতীক। তিব্বতিদের কাছে আপনি জীবন ও আত্মা।’