৯৫০ টন ইউরেনিয়াম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজাখস্তানের কাছ থেকে ইরান ৯৫০ টন ইউরেনিয়াম কিনতে চায়। বেসামরিক পারমাণবিক চুল্লি প্রকল্পের জন্য তেহরান আগামী তিন বছরে এই রাসায়নিক উপাদান কিনবে। ইরানি পারমাণবিক শক্তি সংস্থার প্রধান আলি আকবর সালেহি গতকাল শনিবার এ কথা বলেছেন। ২০১৫ সালে ইরান এবং ছয় বিশ্বশক্তি দেশের মধ্যে স্বাক্ষরিত পরমাণুচুক্তি তত্ত্বাবধানকারী কর্তৃপক্ষের কাছে তেহরান এই ইউরেনিয়াম কেনার প্রয়োজনীয়তা জানিয়ে ইতিমধ্যে অনুরোধ পাঠিয়েছে। জাতিসংঘের পারমাণবিক সংস্থা কঠোরভাবে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নজর রাখছে।