'অপয়া' নাম পাল্টাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইনস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার মাসের মধ্যে দুটি মর্মান্তিক দুর্ঘটনায় যাত্রীরা মুখ ফিরিয়ে নিয়েছে। টিকিট বিক্রির পরিমাণ তলানিতে এসে ঠেকেছে।
ব্যবসা বাঁচানোর কৌশল হিসেবে তাই ‘অপয়া’ নামই পাল্টে ফেলতে যাচ্ছে মালয়েশিয়া এয়ারলাইনস।
দ্য ইন্ডিপেন্ডেন্ট-এর এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সিংহভাগ শেয়ারের মালিকানা সরকারের হাতে থাকা মালয়েশিয়া এয়ারলাইনস এখন কৌশলগত বিষয় পর্যালোচনা করছে।
গত মার্চে ফ্লাইট ৩৭০-এর বিমান নিখোঁজ হওয়া এবং সম্প্রতি ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় এমএইচ১৭ নম্বরের বিমান ভূপাতিত হওয়ায় প্রচণ্ড চাপের মুখে পড়ে মালয়েশিয়া এয়ারলাইনস। এতে কোম্পানির শেয়ারের দর ৩৫ শতাংশ পড়ে যায়।
এখন ভাবমূর্তি পুনরুদ্ধারে কোম্পানির নাম বদলে ফেলতে চাইছেন কোম্পানির পরিচালকেরা। একই সঙ্গে কোম্পানির নীতিমালায়ও বেশ কিছু পরিবর্তন আনা হতে পারে।