'অবিভক্ত রাজধানী হবে জেরুজালেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে জেরুজালেমকে ইসরায়েলের ‘অবিভক্ত’ রাজধানী হিসেবে স্বীকৃতি দেবেন। গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে এ প্রতিশ্রুতি দেন ট্রাম্প। প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের সঙ্গে সরাসরি বিতর্কে অবতীর্ণ হওয়ার আগের দিন নিউইয়র্কে নিজ বাসভবন ট্রাম্প টাওয়ারে নেতানিয়াহুর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে বৈঠক করেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, জেরুজালেম তিন হাজার বছরের বেশি সময় ধরে ইহুদি ধর্মাবলম্বীদের চিরস্থায়ী রাজধানী। ট্রাম্প প্রশাসনের অধীনে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি স্বীকার করবে। ১৯৬৭ সালে যুদ্ধের সময় জেরুজালেমের অর্ধেক দখল করে নেয় ইসরায়েল।
এএফপি।