'অর্ধেকই নিশ্চিহ্ন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলমান বিমান হামলা জিহাদিদের অগ্রযাত্রা উল্টে দিয়েছে। যুক্তরাজ্যের লন্ডনে গত বৃহস্পতিবার আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বৈঠক শেষে এ কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তিনি দাবি করেন, বিমান হামলায় আইএসের নেতাদের অর্ধেকই নিহত হয়েছে। বৈঠক শেষে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, আইএসকে পরাজিত করতে প্রতিশ্রুতিবদ্ধ ২১ দেশের এই আন্তর্জাতিক জোট। তবে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি বলেন, জঙ্গিদের পরাজিত করতে হলে ইরাকি বাহিনীকে অস্ত্র সরবরাহসহ আরও অনেক ধরনের সহায়তা দিতে হবে।
বিবিসি ও রয়টার্স