'আইএসের' হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের পুলিশের ৮ থেকে ১০টি তল্লাশি চৌকিতে হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেটের (আইএস) স্বঘোষিত জঙ্গিরা। সরকারি কর্মকর্তারা গতকাল রোববার এ কথা জানিয়েছেন। তবে এসব হামলায় হতাহতের কোনো হিসাব তাঁরা দেননি। নানগারহারে এটিই ‘আইএসের’ প্রথম সমন্বিত হামলা। ইরাক ও সিরিয়ায় তৎপর সংগঠনটি আফগানিস্তানে ক্রমেই শক্তিশালী হয়ে উঠছে বলে জাতিসংঘ গত শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে সতর্ক করে দিয়েছে। এতে আরও বলা হয়, দেশটির ৩৪টি প্রদেশের ২৫টিতেই আইএসের অনুসারীদের সংখ্যা বাড়ছে। এএফপি