'আইন ভাঙা হয়নি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালের জেল ভেঙে পালানো স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়ার (সিমি) আট ‘জঙ্গি’র মৃত্যুর সময় তাদের কাছে কোনো অস্ত্র ছিল না। মধ্যপ্রদেশের সন্ত্রাসবিরোধী স্কোয়াডের প্রধান সঞ্জীব শামি সংবাদমাধ্যম এনডিটিভিকে এ কথা বলেছেন। তবে এর পাশাপাশি তিনি বলেছেন, এ ঘটনায় আইন ভাঙা হয়নি। পুলিশ কখন শক্তি খাটাবে, কখন অপরাধীর প্রাণ নিতে পারে, আইনে তা স্পষ্ট করে বলা আছে। নিহত আটজনের সবাই ছিল দাগি আসামি। পুলিশ যদি বুঝে থাকে তারা আবার পালাতে পারে, তাহলে তা রুখতে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতেই পারে।