'আফগান গার্ল' মুক্তি পাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শরবত গুলা
শরবত গুলা

পাকিস্তানে আটক সবুজ চোখের আলোচিত ‘আফগান গার্ল’ শরবত গুলা জামিনে মুক্তি পাচ্ছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেছেন, তাঁরা হয় শরবত গুলার বিরুদ্ধে আনা অভিযোগ তুলে নিয়ে তাঁকে তাঁর দেশ আফগানিস্তানে পাঠাবেন, নয়তো সাময়িক ভিসা দিয়ে তাঁকে পাকিস্তান ত্যাগ করতে বলবেন। গত সপ্তাহে পেশোয়ার থেকে জাল পাকিস্তানি পরিচয়পত্র রাখার কারণে শরবতকে গ্রেপ্তার করা হয়। যুক্তরাষ্ট্রের বিখ্যাত ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর আলোকচিত্রী স্টিভ ম্যাককারি ১৯৮৪ সালে পেশোয়ারের কাছাকাছি এক শরণার্থীশিবির থেকে শরবতের ছবি তোলেন। ১৯৮৫ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সাময়িকীর প্রচ্ছদে ওই ছবি ছাপা হয়।