'আফগান গার্ল'-এর জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাল পাকিস্তানি পরিচয়পত্র রাখার দায়ে গ্রেপ্তার হওয়া আফগান শরণার্থী নারী শরবত গুলার জামিন নামঞ্জুর করেছেন পাকিস্তানের একটি আদালত। গত বুধবার পেশোয়ারের একটি আদালত তাঁর জামিন নামঞ্জুর করেন। শরবত গুলার বিরুদ্ধে জাল পরিচয়পত্রের মাধ্যমে আত্মগোপনে থেকে দেশটিতে বসবাসের অভিযোগ আনা হয়। তাঁর বিরুদ্ধে দুই বছর ধরে চলা এক তদন্তের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।