'ইন্টারভিউ' দেখেননি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হিয়ে গতকাল সোমবার জানিয়েছেন, তিনি এখন পর্যন্ত দ্য ইন্টারভিউ চলচ্চিত্রটি দেখেননি। শত্রু দেশ উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে নিয়ে তৈরি করা এই চলচ্চিত্র নিয়ে এরই মধ্যে ব্যাপক আলোচনা হয়েছে। কমেডি চলচ্চিত্রটি তৈরি করার কারণে নির্মাতাপ্রতিষ্ঠান সনি পিকচার্সের ওয়েবসাইটে দেশটি সাইবার হামলা চালায় বলে অভিযোগ করে যুক্তরাষ্ট্র। চলচ্চিত্রটি দক্ষিণ কোরিয়ায় মুক্তি দেওয়া হবে না। তবে অনলাইনে এটি ছাড়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে পার্ক গুয়েন-হিয়ে বলেন, ‘আমি এখন পর্যন্ত দেখিনি। তবে আমি গণমাধ্যমের মাধ্যমে গল্পটির মূল বিষয়টি জানি।’
এএফপি