'এখনো জীবিত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় চালকবিহীন বিমানের (ড্রোন) হামলায় একজন অস্ট্রেলীয় জঙ্গির নিহত হওয়ার খবর সত্য নয়। সান ডে টেলিগ্রাফ এ দাবি জানিয়েছে। খালেদ শারফ নামের ওই ব্যক্তি ইরাক ও সিরিয়ায় সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্য। গত বছর একজন সিরীয় সেনার বিচ্ছিন্ন মাথা হাতে নিয়ে ছবি তুলে টুইটারে পোস্ট করে বিশ্বব্যাপী আলোচিত হন তিনি। অস্ট্রেলিয়ার গণমাধ্যম গত সপ্তাহে খবর দেয়, সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন আইএসবিরোধী আন্তর্জাতিক জোটের বিমান হামলায় শারফ ও আরেক অস্ট্রেলীয় জঙ্গি মোহাম্মদ এলমার নিহত হয়েছেন।
এএফপি