'কমান্ডার ইন চিফ' শি জিনপিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট শি জিনপিংকে দেশের নতুন যৌথ বাহিনীর ব্যাটেল কমান্ড সেন্টারের ‘কমান্ডার ইন চিফ’ ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম গত বুধবার জানায়, প্রথমবারের মতো কেন্দ্রীয় সামরিক কমিশন (সিএমসি) পরিদর্শনকালে জিনপিংকে এ উপাধি দেওয়া হয়। দেশটির সামরিক বাহিনীকে পুনর্বিন্যস্ত ও শক্তিশালী করার অংশ হিসেবে সিএমসি পরিদর্শনে যান তিনি। এ সময় জিনপিং বলেন, সামরিক বাহিনীকে ‘সম্পূর্ণ অনুগত’ হতে হবে। সেই সঙ্গে যুদ্ধের ময়দানে লড়াইয়ে দক্ষ, যোগ্য আদেশদানকারী এবং যুদ্ধ জয়ের সাহসী ও যোগ্য হতে হবে।