প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরান গতকাল বৃহস্পতিবার বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে তার প্রথম দফা আলোচনাকে ‘কার্যকর’ বলে স্বাগত জানিয়েছে। দেশটির প্রধান আলোচক উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জেনেভায় দুই ঘণ্টা আলোচনার পর বলেন, ‘আমাদের মধ্যে জোরদার এবং কার্যকর আলোচনা হয়েছে। সব বিষয়ই আলোচিত হয়েছে। আমরা এক মাসের কম সময়ের মধ্যে আবার বৈঠকে বসব।’ সম্প্রতি চূড়ান্ত সমঝোতার একটি নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাওয়ায় উভয় পক্ষ আরও সাত মাস সময় নেয়। ছয় বিশ্বশক্তির সঙ্গে পূর্ণাঙ্গ অধিবেশনের আগে আরাকচি একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে দুই দিন ধরে আলোচনা করেন।
এএফপি