'ক্ষেপণাস্ত্র পরীক্ষা ব্যর্থ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর কোরিয়া একটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করার পর তা লক্ষ্যস্থলে আঘাত হানতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। দেশ দুটির গোয়েন্দা সদস্যরা বলেছেন, গতকাল শুক্রবার উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা ও ক্ষমতাসীন প্রেসিডেন্ট কিম জং উনের পিতামহ কিম ইল সুংয়ের জন্মদিনে ‘মুসুদান মিসাইল’ নামের ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। সিউলের গোয়েন্দাদের বরাত দিয়ে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বলেছে, সকালে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করার কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি দক্ষিণ কোরিয়ার পর্যবেক্ষণ রাডারের নজরদারি সীমার বাইরে চলে যায়। তাদের ধারণা, ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর আগেই মাঝ আকাশে বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের একজন প্রতিরক্ষা কর্মকর্তাও বলেন, ‘আমাদের হিসাবমতে পরীক্ষাটি ব্যর্থ হয়েছে।
এএফপি