'খুন করার কথা আক্ষরিক অর্থে নয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মেয়র থাকার সময় অপরাধীদের নিজের হাতে হত্যা করেছেন বলে নিজে যে কথা বলেছেন, তা ‘আক্ষরিক অর্থে’ না নিতে বলেছে সরকার। সরকারের পক্ষে দুতার্তের মুখপাত্র মার্টিন আন্দানার গতকাল শুক্রবার এ কথা বলেন।
মার্টিন আন্দানার বিবিসিকে বলেন, প্রেসিডেন্ট দুতার্তে ‘খুনি নন’। তাঁর কথা বলার ধরন এ রকমই।