প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনে আঘাত হানার পর দুর্বল হয়ে টাইফুন ‘গনি’ জাপানের দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড়টির আঘাতে ফিলিপাইনের উত্তরাঞ্চলে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। কয়েক হাজার লোককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া ব্যুরো জানিয়েছে, গতকাল রোববার বিকেলে ঘূর্ণিঝড়টি দেশটির রাজধানী তাইপে থেকে ২৪০ কিলোমিটার পূর্বে অবস্থান করছিল এবং সেটি উত্তরের দিকে অগ্রসর হচ্ছিল। ঘূর্ণিঝড়টি ফিলিপাইনের মূল দ্বীপ লুজনের উত্তরাঞ্চলে প্রচণ্ড আঘাত হানে। সৃষ্টি হয় বন্যা ও ভূমিধসের। এতে নিহত হয় কমপক্ষে ১০ জন। নিখোঁজ হয় ১৭ জন।
এএফপি