'গুপ্তচরদের' বিচার শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সৌদি আরবে ৩২ জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে। এদের মধ্যে দেশটির সংখ্যালঘু শিয়া সম্প্রদায়েরই ৩০ জন। সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আল-অ্যারাবিয়া জানায়, রিয়াদের সরকারি কৌঁসুলিরা রোববার বিশেষায়িত অপরাধ আদালতে ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ইরানের গোয়েন্দাদের সঙ্গে চক্র গড়ে তোলা, স্পর্শকাতর সামরিক তথ্য ইরানে পাচার, সৌদির অর্থনৈতিক স্বার্থে অন্তর্ঘাতের পরিকল্পনা করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও ধর্মীয় দ্বিধাবিভক্তিকে উসকে দেওয়ার অভিযোগও আনা হয়েছে। এ ছাড়া নিষিদ্ধ বই রাখারও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অভিযুক্ত ৩২ জনকে ২০১৩ সালে আটক করা হয়েছিল। এদের মধ্যে একজন ইরানি ও একজন আফগান নাগরিক। বাকি ৩০ জন শিয়া সম্প্রদায়ের সৌদি নাগরিক।
রয়টার্স