'চীন গোপনে দ্বীপ নির্মাণ করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকায় নতুন করে নির্মাণকাজ চলছে। গতকাল বুধবার আসিয়ান সম্মেলনে এর পক্ষে প্রমাণ হাজির করে ফিলিপাইন। এরপর বেইজিংয়ের ‘অবৈধ’ দ্বীপ নির্মাণের প্রসঙ্গই প্রাধান্য পায় আসিয়ান সম্মেলনের আলোচনায়।
চলতি সপ্তাহেই বেইজিং দাবি করেছিল, তারা দক্ষিণ চীন সাগরে নির্মাণকাজ শুরু করেনি। কিন্তু বুধবার আসিয়ান সম্মেলনে ফিলিপাইন আলোকচিত্র প্রকাশ করে। তাতে ওই অঞ্চলে একাধিক চীনা জাহাজ দেখা যায়, যেগুলোর কৃত্রিম দ্বীপ নির্মাণ করার জন্য সাগর থেকে বালি উত্তোলন ও অন্যান্য কাজ করার সক্ষমতা রয়েছে। ফিলিপাইনের প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র আরসেনিও আন্দোলং বলেন, ‘তাদের (চীনা) উপস্থিতি নির্মাণকাজের পূর্বলক্ষণ বলে আমাদের বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে।’