'চীনে কিন্ডারগার্টেনে বিস্ফোরণের জন্য দায়ী এক যুবক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনে একটি কিন্ডারগার্টেন স্কুলের সামনে বিস্ফোরণের ঘটনাকে এক যুবকের হা্মলা বলে দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলের ওই ঘটনায় আটজন নিহত হয়। জিয়াংসু প্রদেশের ঝুয়াজহো শহরে এ ঘটনা ঘটে। বোমা হামলার জন্য দায়ী বলে সন্দেহভাজন যুবকও নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঝুয়াজহো শহরের চুয়াংঝিন কিন্ডারগার্টেন স্কুলের সামনে ওই বিস্ফোরণ ঘটে। পুলিশ এটিকে ‘অপরাধমূলক’ ঘটনা হিসেবেই দেখছে। তারা জানায়, সম্ভাব্য বোমা হামলাকারী যুবকের মৃত্যু হয়েছে। শুধু ‘শু’ নাম উল্লেখ করা ওই যুবকের বাসায় বোমার উপকরণ ও দেওয়ালে ‘মৃত্যু’ ও ‘মরো’ শব্দ দুটি লেখা ছিল।
বিস্ফোরণে নিহত লোকদের মধ্যে কিন্ডারগার্টেন স্কুলের কোনো শিশু বা শিক্ষক নেই।