'চুক্তির লঙ্ঘন নয়'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেহরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাগুলো পারমাণবিক চুক্তির লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ। তিনি গতকাল মঙ্গলবার অস্ট্রেলিয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষার জন্য ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাব্যতা নিয়ে গত সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভায় আলোচনা হয়েছে। তবে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেন, পারমাণবিক চুক্তির পর নিরাপত্তা পরিষদে তেহরানকে নিয়ে গৃহীত প্রস্তাব অনুযায়ী দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর অধিকার রয়েছে।
এএফপি