প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) ওপর ‘চূড়ান্ত আঘাত’ হানার ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও আইএসবিরোধী অভিযানে তার মিত্রদেশগুলো। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার বুধবার এসব কথা বলেছেন। অ্যাশটন কার্টার বলেছেন, সিরিয়ার রাকা ও ইরাকের মসুল এলাকায় আইএসের এখন যে মূল ঘাঁটি, সেখানেই তাদের কোণঠাসা করা হবে। তবে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এর মাধ্যমে আইএসের সহিংস মতাদর্শ কিংবা বিভিন্ন স্থানে তাদের আচমকা হামলার সক্ষমতা পুরোপুরি শেষ করা যাবে না।