প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানের ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০১১ সালে ভূমিকম্প ও সুনামিতে ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় গতকাল শুক্রবার প্রথমবারের মতো সরকারকে দায়ী করলেন দেশটির এক আদালত। আদালত সরকার ও বিদ্যুৎকেন্দ্রটি পরিচালনাকারী টোকিও ইলেকট্রিক কোম্পানিকে (টেপকো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। ২০১১ সালের সেই ভয়াবহ দুর্যোগে ফুকুশিমা দাইচি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। এতে ব্যাপক তেজস্ক্রিয় দূষণও ঘটে। এ জন্য টেপকো ও সরকার উভয়কেই দায়ী করে মায়েবাশি ডিস্ট্রিক্ট কোর্ট মামলার প্রায় ১৩০ জন বাদীকে মোট ৩ কোটি ৮৬ লাখ ইয়েন ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেন।
এএফপি