'জেরুজালেমের হামলাকারী আইএস সমর্থক'
জেরুজালেমে ট্রাক চালিয়ে চার ইসরায়েলি সেনাসদস্যকে হত্যা করা ব্যক্তি ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক ছিলেন বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলার ঘটনাস্থল পরিদর্শন করে নেতানিয়াহু বলেন, ‘আমরা হামলাকারীর পরিচয় জানি। সব আলামত বলছে, হামলাকারী ব্যক্তি আইএস সমর্থক ছিলেন।’
ইসরায়েলি প্রদানমন্ত্রী অবশ্য ওই দাবির পক্ষে কোনো কারণ ব্যাখ্যা করেননি। স্থানীয় সময় গত রোববার একজন ফিলিস্তিনি ট্রাকচালক একদল ইসরায়েলি সৈন্যের ওপর দ্রুতগতির ট্রাক লরি উঠিয়ে দেন। এই হামলায় তিন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন।
ফিলিস্তিনি নিরাপত্তাকর্মীরা বলছেন, ট্রাকচালকের নাম ফাদি আল-কানবার। বাড়ি পূর্ব জেরুজালেমের জাবাল মুকাবের এলাকা। ইসরায়েলি পুলিশ হামলাকারীর পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জিজ্ঞাসাবাদের জন্য। ইসরায়েলি পুলিশ বলছে, সেনাসদস্যরা জেরুজালেমের ইতিহাস পর্যবেক্ষণের জন্য ভ্রমণে যাচ্ছিলেন। তাঁরা যখন বাস থেকে নেমে একত্রিত হচ্ছিলেন, তখনই হামলার হয়।