প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো ইউদোদো বলেছেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী দক্ষিণ চীন সাগরে চীনের মূল দাবির কোনো আইনগত ভিত্তি নেই। তবে জাকার্তা এশিয়ার অন্যতম জটিল এই ভূখণ্ডগত বিরোধ নিরসনে মধ্যস্থতাকারীর ভূমিকা পালনে প্রস্তুত। উইদোদো জাপান ও চীন সফরের প্রাক্কালে গতকাল সোমবার একটি জাপানি দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। প্রেসিডেন্ট উইদোদোকে উদ্ধৃত করে ইউমিউরি পত্রিকায় লেখা হয়, ‘এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বিধান করা আমাদের প্রয়োজন। সম্মিলিতভাবে অর্থনৈতিক উন্নতি নিশ্চিত করার জন্য রাজনৈতিক এবং নিরাপত্তাবিষয়ক স্থিতিশীলতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। তাই আমরা একটি আচরণবিধি (দক্ষিণ চীন সাগরে) এবং চীন-জাপান ও চীন-আসিয়ান দেশগুলোর মধ্যে আলোচনাকে সমর্থন করি।’
রয়টার্স