'দায়ী' তাই আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের দক্ষিণাঞ্চলীয় শেনঝেন শহরের যে এলাকায় কয়েক দিন আগে ভূমিধসে বহু হতাহতের ঘটনা ঘটেছে সেখানকার স্থানীয় নগর ব্যবস্থাপনা ব্যুরোর প্রধান গত রোববার একটি ভবন থেকে পড়ে প্রাণ হারিয়েছেন। পুলিশের ভাষ্য, ওই কর্মকর্তা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন। ভূমিধসের ঘটনায় মানসিক চাপের কারণে তিনি আত্মহত্যা করেন বলে তাদের ধারণা। পুলিশ শুধু জানিয়েছে, ওই কর্মকর্তার ডাকনাম সু। তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। ধারণা করা হচ্ছে, তিনি ধসকবলিত এলাকায় নির্মাণকাজের অনুমতি দিয়েছিলেন। ২০ ডিসেম্বর ওই শিল্পপার্কে ভবনধসের ঘটনা ঘটে। এতে এতে কমপক্ষে ২২টি ভবন দেবে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০ জনের বেশি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। সম্প্রতি চীনের শিল্প এলাকায় দুর্ঘটনার পর ‘দায়ী ব্যক্তির আত্মহত্যার’ এটি তৃতীয় ঘটনা।

বিবিসি