'দুঃখী' ভালুকটিকে সরানো হলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যেই উদ্যানে জন্ম হয়েছিল, সেখানেই আবার ফেরত পাঠানো হলো ‘বিশ্বের সবচেয়ে দুঃখী’ মেরু ভালুকটিকে। গত রোববার চীনের বিপণিবিতান থেকে সাময়িকভাবে ওই ভালুকটিকে সরানো হয়। গুয়াংজুর একটি বিপণিবিতানে সমুদ্রের উপজীব্যকে কেন্দ্র করে গ্র্যান্ড ভিউ অ্যাকুরিয়াম নামের পার্কে ঠাঁই হয়েছিল মেরু ভালুক পিৎজার। সেখানের ছোট্ট জায়গায় রাখা ভালুকটির ভিডিও প্রকাশের পর ‘সবচেয়ে দুঃখী ভালুক’ বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ওর পরিচিতি হয়। কিন্তু গ্র্যান্ড ভিউ অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ বলছে, সংস্কারকাজের পর আবার পিৎজাকে ফেরত আনা হবে। কিন্তু হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালে চীনের নীতি বিশেষজ্ঞ পিটার লি বলেন, ‘বিপণিবিতানে আবার ওই ভালুককে ফেরত আনা হবে নিষ্ঠুর কাজ।’ গত জানুয়ারিতে খোলা বিতর্কিত ওই পার্কটি বন্ধে প্রায় ১০ লাখ লোক একটি পিটিশনে সই করেছেন।