'দুতার্তের পরিকল্পনা বর্বরোচিত'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে মৃত্যুদণ্ড পুনর্বহাল করে দৈনিক ‘পাঁচ-ছয়’ জনের মৃত্যুদণ্ড কার্যকর করতে চান। প্রতিক্রিয়ায় গতকাল সোমবার দেশটির ক্যাথলিক নেতা ও মানবাধিকারবিষয়ক সংস্থাগুলো দুতার্তের পরিকল্পনাকে ‘বর্বরোচিত’ আখ্যা দিয়ে এর নিন্দা জানায়। ২০০৬ সালে মৃত্যুদণ্ডের বিধান বিলোপ করে ফিলিপাইন। তবে মৃত্যুদণ্ড পুনর্বহাল প্রসঙ্গে গত শনিবার দুতার্তে বলেন, ‘মৃত্যুদণ্ডের বিধান আগেও ছিল কিন্তু কিছুই হতো না।...আমি প্রত্যহ এটি (মৃত্যুদণ্ড) চাই: পাঁচ থেকে ছয়টি (অপরাধী ব্যক্তি)।’ সোমবার প্রভাবশালী ক্যাথলিক বিশপদের কনফারেন্স থেকে জানানো হয়, এই গির্জা দুতার্তের পরিকল্পনা ‘পুরোপুরি বিরোধিতা’ করছে
এএফপি