প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েল-ফিলিস্তিন সংকটে ‘দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান’ এখনো একমাত্র টেকসই বিকল্প বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ফিলিস্তিনের পশ্চিম তীরের রামাল্লায় গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন। জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব গ্রহণের পর এই প্রথম তিনি পশ্চিম তীর সফরে গেলেন। গত সোমবার ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনার পর গতকাল গুতেরেস রামাল্লায় ফিলিস্তিনে প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহর সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর তিনি ওই মন্তব্য করেন। এ সময় গুতেরেস বলেন, ‘ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে জাতিসংঘের প্রতিশ্রুতির কথা আমি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করতে চাই। তবে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের জন্য সবকিছু করতে আমি ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’