'নতুন দৃষ্টিভঙ্গি নিতে হবে'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর কোরিয়ার ব্যাপারে ‘নতুন দৃষ্টিভঙ্গি’ গ্রহণের ডাক দিয়েছেন এশিয়া সফরে আসা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। নিভৃতিকামী কমিউনিস্ট রাষ্ট্রটির পরমাণু কর্মসূচিকে ঘিরে হুমকি বাড়তে থাকার প্রেক্ষাপটে এ কথা বললেন তিনি। জাপান সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফুমিয়ো কিশিদার সঙ্গে টোকিওতে বৈঠকের পর গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এশিয়ায় এটাই তাঁর প্রথম সফর। জাপানকে দিয়ে শুরু করা এই সফরে এরপর টিলারসন দক্ষিণ কোরিয়া ও চীন যাবেন। টিলারসন বলেন, ‘দুই দশক ধরে কূটনৈতিক প্রচেষ্টা ও ত্রাণ-সহায়তাসহ নানা পদক্ষেপ সত্ত্বেও উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের লক্ষ্য ব্যর্থ হয়েছে।