প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল সে দেশে নারীদের গাড়ি চালানোর ওপর বিদ্যমান নিষেধাজ্ঞা দ্রুত তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্বের অন্যতম ধনকুবের এই প্রিন্স টুইটার অ্যাকাউন্টে লেখেন, ‘এই বিতর্ক শেষ করুন: এখন নারীদের গাড়ি চালানোর সময়’। টুইটের পর গত মঙ্গলবার আলওয়ালিদের দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, এই যুগে নারীকে গাড়ি চালাতে বারণ করা, তার শিক্ষা গ্রহণে বাধা কিংবা স্বতন্ত্র পরিচয় বহন করতে না দেওয়ার মতোই একটি ইস্যু। সৌদি রাজপরিবারের আলওয়ালিদ কোনো রাজনৈতিক পদে নেই। তিনি নারী অধিকার আদায়ে দীর্ঘদিন ধরে সোচ্চার। উল্লেখ্য, সৌদি আরব বিশ্বে একমাত্র দেশ, যেখানে নারীদের গাড়ি চালানোর অনুমতি নেই। এএফপি।