'বাশারের হাতের প্রমাণ আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার খান শেইখুন শহরে সারিন গ্যাস হামলা যে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারেরই কাজ, সে ব্যাপারে তাদের কাছে প্রমাণ আছে বলে দাবি করেছে ফ্রান্স। দেশটি বলেছে, গত মাসে বিদ্রোহী নিয়ন্ত্রিত ওই শহরে বাশারের বিমানবাহিনীই যে ওই নার্ভ এজেন্টযুক্ত বোমা ফেলেছে, তা ‘সন্দেহাতীত’। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-মার্ক আরোট সাংবাদিকদের বলেন, হামলাস্থল থেকে সংগৃহীত নমুনায় সিরীয় সরকারের উৎপাদিত সারিন গ্যাসের মার্কা রয়েছে। সিরীয় বিদ্রোহীদের স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ওই গ্যাস বোমা হামলায় শিশুসহ অন্তত ৮৭ জন নিহত হয়। প্রেসিডেন্ট বাশার এ গ্যাস হামলা চালানোর অভিযোগ নাকচ করে একে জালিয়াতি বলে আখ্যায়িত করেছেন। বাশার জোর দিয়ে বলেন, ২০১৩ সালে তাঁর সরকার এসব অস্ত্রের মজুত ধ্বংস করেছে। বিবিসি