'বিরল' সফরে ইরাকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আল-জুবায়ের
আল-জুবায়ের

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির সঙ্গে সাক্ষাৎ করতে গতকাল শনিবার বাগদাদ সফরে গেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের।
আদেল আল-জুবায়েরের এ সফরকে ‘বিরল’ বলে অভিহিত করেছে প্রচারমাধ্যমের অনেকে।
ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ২০০৩ সালে মার্কিন নেতৃত্বে সামরিক অভিযানে ইরাকের নেতা সাদ্দাম হোসেনকে উৎখাতের পর এই প্রথম কোনো জ্যেষ্ঠ সৌদি মন্ত্রী বাগদাদে গেলেন। প্রথম উপসাগরীয় যুদ্ধের সময় থেকেই সৌদি আরবের সঙ্গে ইরাকের সম্পর্কে শীতলতা বিরাজ করছে। ২৫ বছর বন্ধ রাখার পর এক বছর আগে বাগদাদে আবারও দূতাবাস খোলে রিয়াদ। তবে এর কিছুদিন পরই সৌদি রাষ্ট্রদূতের প্রত্যাহারের দাবি তোলে ইরাক সরকার। ইরাকের অভ্যন্তরীণ বিষয়ে ইরানের সংশ্লিষ্টতা এবং সুন্নি মুসলিমদের ওপর নিপীড়নের অভিযোগ তুলেছিলেন তিনি।