'ভয়ংকর ভালোবাসা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন তরুণী সরকারি কর্মচারীদের বিদেশি সুদর্শন পুরুষদের সঙ্গে অভিসারে যাওয়ার ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এ বিষয়ে সতর্কতামূলক পোস্টার প্রচারের মধ্য দিয়ে ‘জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবস’ পালন করেছে দেশটির সরকার। ওই পোস্টারে বিদেশি সুদর্শন পুরুষ গুপ্তচরও হতে পারে বলে নারী কর্মচারীদের সতর্ক করা হয়েছে। ১৬টি কার্টুনসংবলিত পোস্টারটির শিরোনাম দেওয়া হয়েছে ‘ভয়ংকর ভালোবাসা’। চীনের কেন্দ্রীয় সরকার দেশটির নিরাপত্তাসংক্রান্ত সমস্যার বিষয়ে জনগণকে সতর্ক করার উদ্দেশ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এএফপি