প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদেশ জারি হয়েছে কম্বোডিয়ার গণমাধ্যমের ওপর। দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের নামের আগে তাঁর পূর্ণ আট শব্দের পদবি ব্যবহার করতে হবে। আগামী জুলাই থেকে এ আদেশ কার্যকর হবে। গণমাধ্যম তাঁকে নিয়ে কিছু লিখলে প্রথমেই এ পদবি দিতে হবে। নইলে গণমাধ্যম প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল বা অন্য ধরনের ব্যবস্থা নেওয়া হবে। দেশটির তথ্য মন্ত্রণালয় গত বৃহস্পতিবার এ বিষয়ে এক আদেশে জানায়, হুন সেনের নামের আগে ‘সামাদেক আক্কা মহা সেনা পাদেই তেকো প্রাইম মিনিস্টার’ লিখতে হবে। এসব শব্দের আক্ষরিক কোনো ইংরেজি প্রতিশব্দ না থাকলেও অনুবাদ করলে যা দাঁড়ায় তা হলো, ‘সুমহান, ক্ষমতাধর প্রধানমন্ত্রী ও শক্তিশালী অধিনায়ক।’